ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে স্থানীয় একটি বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
পরে ইউনিয়ন যুবদল,ছাত্রদল সহ সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মা-বোনদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ধুনট উপজেলা যুবদল নেতা সুমন খন্দকার,ইউনিয়ন বিএনপি নেতা,বদিউজ্জামাল মিল্টন, ফিরোজ আহমেদ,বেল্লাল হোসেন সরকার,মকবুল হোসেন খান,ডাক্তার আব্দুল মজিদ,আব্দুস ছালাম খান,জহুরুল ইসলাম খান,আমিনুল ইসলাম,বাবলু, রমজান আলী ইউনিয়ন যুবদল নেতা জুয়েল রানা,দুলাল খান,ইঞ্জিল মাহমুদ,কামাল, সবুজ,সুমন হোসেন,গোলাম মোস্তফা,জাহাঙ্গীর আলম, সোহাগ রানা, সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা ও বগুড়া জেলা ছাত্রদলের ছাত্র ও বৃত্তি কল্যাণ বিষয়ক সম্পাদক টি,এম আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই