Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

    পোরশা, নওগাঁ) : “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও দুদক পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহণে মানববন্ধন এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল খালেক। এর আগে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধার সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারন সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার পাঁচজন জয়ীতাকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728