Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা প্রদান

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত ৯ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার এর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত এর সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাসসেবা অফিসার গোলাম মোস্তফা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ।

    উল্লেখ্য, আলোচনা সভা শেষে বেগম রোকেয়া দিবসে ৫টি ক্যাটাগরিতে ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728