Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা করেছেন আঃ রশিদ মুকুল


    মোঃ নজরুল ইসলাম জাকি: ঢাকার গোলাপবাগের মহাসমাবেশ শেষে রাতে বাসায় ফেরার সময় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

    শনিবার (১০ ডিসেম্বর) ঢাকার গোলাপবাগ সমাবেশ শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে মিরপুরের একটি ইউটার্ন ঘোরার সময় পিছনের একটি সিএনজি ধাক্কা মারে এবং সঙ্গেসঙ্গে রিকশায় থাকা শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আজ নিজ নিজ বাসায় ফেরত আসেন।

    জানা যায়, ভিপি শহিদুল ইসলাম বাবলুর পায়ে ফ্যাক্সার হয়েছে এবং ভিপি রফিকুল ইসলাম মিন্টুর পায়ের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।

    উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের এ দূর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। 

    তিনি সিরাজগঞ্জ24লাইভ ডট কমকে জানান, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু সাহেবের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728