Header Ads

ad728
  • Breaking News

    সৌদি ক্লাবে রোনালদো

    পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৩ মৌসুমে সৌদি আরবের ক্লাব 'আল নাসের'-এ যোগ দিতে যাচ্ছেন।

    মারকার বরাতে ইউরোস্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত দুই বছরের জন্য সৌদি ক্লাবটিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি।

    বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন রোনালদো। 

    এর আগে সৌদি ক্লাবটিতে তার যোগদানের বিষয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। 

    রোনালদোকে দলে পেতে সৌদি ক্লাবটিকে প্রতি সিজনে খরচ করতে হবে ২০ কোটি ডলার। 

    প্রাথমিকভাবে বিজ্ঞাপন ও স্পন্সরশিপের জন্য রোনালদোর পেছনে ১০ কোটি ডলার ব্যয় করতে হবে আল নাসেরের। 

    বর্তমানে বিশ্বকাপ খেলতে কাতারে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সুপার সিক্সটিনে সুইজারল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে তার দল পর্তুগাল।

    ক্যারিয়ারে রোনালদো নিজ দল পর্তুগাল ছাড়াও খেলেছেন ম্যানচেস্টারে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। জিতেছেন ব্যালন ডি’অর। মেসির পরই ফুটবলজগতে রোনালদোকেই সবচেয়ে বড় তারকা হিসেবে বিবেচনা করা হয়।  

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728