Header Ads

ad728
  • Breaking News

    ছাত্রলীগের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

    বগুড়ায় ছাত্রলীগের নতুন কমিটির নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। 

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগ বনানী-সাতমাথা সড়ক অবরোধ করে রাখে। 

    এতে বনানী-সাতমাথা সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে ফিরে যায়।

    বিক্ষোভে থাকা শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান বলেন, ‘সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের উপর হামলার প্রতিবাদে এ অবরোধ করা হয়। এ ঘটনায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।’

    বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, ‘নতুন কমিটির নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহ সুলতান কলেজের সামনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ  করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কথা বলে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়া হয়। পরিস্থিতি শান্ত রয়েছে।’

    গত শনিবার রাতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। রাত ৯টার দিকে ক্যাম্পাসে পৌঁছার পর ওই দুই নেতা কর্মীদের বাইরে রেখে অধ্যক্ষের বাসায় প্রবেশ করেন। 

    এমন সময় ছাত্রলীগের অপর পক্ষ লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা নতুন কমিটির জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান এবং বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক  সাব্বিরসহ কয়েকজন আহত এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। 

    পরের দিন ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৫২ জনকে আসামি করে মামলা করেন। যারা সবাই পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মী।  

    বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728