Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাজগ্রাম এমএ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৮ জানুয়ারি) বিকালে মাদ্রাসা মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থালতা মাজগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও মাদ্রাসার শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, ¯’ানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষার্থীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728