Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরে ফেন্সিডিল ও মদ সহ আটক ২

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ২বোতল বিদেশী মদসহ দুই জন মাদক পাচারকারী গ্রেফতার করে থানা পুলিশ।

    ১৮ জানুয়ারী বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার একটি অভিযানিক দল রাত্রী ০৫.০০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন ফটকি ব্রীজের দক্ষিণ পার্শ্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ০২ (দুই) বোতল বিদেশী মদসহ ঢাকা জেলার, ধামরাই থানার চর বড়দইল গ্রামের মাঠব মন্ডলের ছেলে সুমন মন্ডল (৫৫)কে গ্রেফতার করেন এবং একই স্থানে অন্য একটি যাত্রীবাহী বাস হইতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বহতি গ্রামের মজিবর রহমানের পুত্র সুমন আলী (৩০) কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728