Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালন


    মোঃ নজরুল ইসলাম জাকি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন একটি মিলাদ ও দোয়া মাহফিল করেছে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ যোহর শেরপুর টাউন কলোনী জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালন করেছে শেরপুর উপজেলা বিএনপি। যোহর নামাজ শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাবেক আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা,সহ-সভাপতি আব্দুর রশিদ মুকুল, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, জাকারিয়া মাসুদ, ছাত্রদলের জাকারিয়া হোসেন বাকী সহ নেতৃবৃন্দ।

     

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728