পীরগঞ্জে বিজয় দিবসে “জয় বাংলার যাত্রা” আলোক চিত্র প্রদর্শনী
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “জয় বাংলার যাত্রা” নামে আলোক চিত্র প্রদর্শনী হয়েছে।
আই পজেটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা প্রশাসনের সহযোগীতায় পাবলিক ক্লাব মাঠে এ প্রদর্শনীর আযোজন করেন।
এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ সহ স্বাধীকার আন্দোলনের ১০০ টি চিত্র কর্ম স্থান পায়। সকাল থেকে নানা বয়সের নারী পুরষ ভীড় করে এ প্রদর্শনী প্রাঙ্গনে। চলে দুপুর পর্যন্ত।
আই পজেটিভের মুখোপাত্র শফিক পারভেজ পরাগ জানান, চিত্র কর্মের মাধ্যেমে মহান স্বাধীনতা যুদ্ধ সহ ১৭৫৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন স্বাধীকার আন্দোলন সংগ্রামের ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই