হবিগঞ্জ চুনারুঘাটের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট বাজারের গোলচত্ত্বর পয়েন্ট এলাকা হইতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং- ০৪/৪৭৮, তারিখ ০২/১২/২০২১, ধারাঃ-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (৪) (থ) ধারা মূলে ধর্ষণ মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামী মোঃ খলিল মিয়া@নিঠুর খলিল (৩৭), পিতা- মৃত মোঃ আব্দুস ছোবহান, গ্রাম- বনগাঁও, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই