Header Ads

ad728
  • Breaking News

    ঘরে ঘরে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে : তোফায়েল

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। গ্রামের ঘরে ঘরে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে।

    ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    তোফায়েল আহমেদ বলেন, 'এক বছর পরে সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। গ্রামের ঘরে ঘরে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে।'

    এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা গ্রামের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান ।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

    এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ। 

    সভায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728