Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে মাদক ব্যবসায়ী আরমান গ্রেফতার


    আরমান আলী নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। 

    মঙ্গলবার রাতে পৌর শহরের রঘুনাথপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পৌর শহরের রঘুনাথপুর কলেজ বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে তিনি। 

    পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আরমান আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোঁখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এর আগে একাধিকবার গ্রেফতার হন তিনি। 

    জেলা ও থানা পর্যায়ে বেশ কয়েকটি মাদক চোরাচালান মামলা রয়েছে তার নামে। মাদক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। 

    পীরগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আহসান হাবিবের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728