মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত
হবিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়কের পাশে মঙ্গলবার ১৪ই ডিসেম্বর সকালে সিএনজি চালিয়ে যাওয়ার সময় মাধবপুর মনতলা রোড এর পাশ্বে সোনাই নদী ব্রীজের দক্ষিণ পাসে ফল বোঝাই ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে পাশে থাকা সিএনজি'র উপরে পরে যায় এতে ঘটনা স্থলের সিএনজি চালক ঘটনা স্হলে মারা যায়।
নিহত সিএনজি চালক মাধবপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের মোঃ জালাল মিয়ার পুত্র মোঃ আক্তার মিয়া(৪২)।
পরে এবিষয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনোতুষ মৌলিক জানান যে,আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গাড়ি দুইটি সতবর্গ নামক স্হানে বর্তমানে রাখা হয়েছে।তিনি আরো জানান যে,এটিএলআই জুনাইদ এর নিকট লাশের মৃত দেহ বুঝিয়ে দেওয়া হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত ডিস্ট্রিক্ট চালকের কোনো পরিচয় পাওয়া যাইনি।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই