Header Ads

ad728
  • Breaking News

    বর্তমান সরকারের অনুদান পাননি এমন কোন ব্যক্তি নেই : খাদ্যমন্ত্রী


    নওগাঁর পোরশা সোমবার কাতিপুর কালিনগর হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


    তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য সরকার সব রকমের সহায়তা দিচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছেন। এ সম্প্রদায়ের আগের ব্যক্তিরা লেখাপড়া করতেন না। তারা মাদক সেবন করতো। বর্তমানে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে চাকুরী করছেন। তাদেরকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে এবং নতুনদেরকে তাদের পরিবারকে মাদক থেকে দুরে রাখতে কাজ করার আহবান জানান। খাদ্যমন্ত্রী বলেন, করোনা কালে এদেশে না খেয়ে কোন লোক মারা যাননি। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কৃষকরা ফসলের নায্যমুল্য পাচ্ছেন বলে তিনি বলেন। 


    তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের ভালভাবে লেখাপড়া করতে হবে। এদেশে টাকায় কোন চাকুরী হবেনা মেধায় চাকুরী হবে। তিনি তার বক্তব্যদান কালে ১৫ আগস্ট শহিদদের আত্বার মাগফেরাত ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্তার শান্তি কামনা করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মী সকলকে একযোগে কাজ করারও আহবান জানান। সভা শেষে প্রধান অতিথি ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ২ হাজার ৪০০টাকা, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ৬ হাজার টাকা ও ১০ জন মাধ্যমিক নারী শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০জন নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ১টি কওে বকনা গরু ও উপকরন বিতরণ করেন। 


    উপজেলা ইউআরসি ইনিস্ট্রাক্টর কামারুজ্জামান সরদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম সহ কর্মৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


    পোরশা (নওগাঁ)প্রতিনিধি :

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728