পীরগঞ্জে ডায়াবেটিস বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কর্মশালা
ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালাহয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে।
সোমবার সকাল ১১ টায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সল এর ভাইস-চান্সেলর প্রফেসর ড.ফরিদুল আলম।
ডায়াবেটিস হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ডা.সেলিনা পারভিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, বৈরচুনা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন শ্রেনি পেশার ৪০ জন নারী-পুরুষ অংশ নেয়।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই