Header Ads

ad728
  • Breaking News

    পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম শীর্ষক সহায়তা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত


    নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধি মালা-২০১৮ কার্যক্রম শীর্ষক সহায়তা প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে  সভাপতিত্ব করেন  ইউ এন ও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন। 

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মন্জুর মোর্শেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজাউল করিম। 

    এ সময়  পরিচালক আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


    পোরশা (নওগাঁ ) প্রতিনিধি:

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728