Header Ads

ad728
  • Breaking News

    করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার


    নওগাঁর পোরশায় করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবারের নিকট বাছুর সহ দুইটি দুগ্ধ গাভী ও নির্মিত ক্যাটল সেড হস্তান্তর করলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

    রোববার সন্ধার আগে উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর মহাপুকুর গ্রামে শিশুটির মা তানজিলা বেগমের হাতে এক মাসের গো-খাদ্য সহ দু’টি গাভী ও দু’টি বাছুর তুলে দেয়া হয় এবং নির্মিত ক্যাটল সেড হস্তান্তর করা হয়।

     এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার উপস্থিত ছিলেন। করোনায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে সহায়তা হস্তান্তরের সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, সমাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়।

     যে পরিবারটি সহায়তা প্রদান করা হলো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহামারি করোনায় মারাগেছে। আমরা চেয়েছি পারিবারটির জন্য স্থায়ীভাবে আয়বর্ধক কিছু একটা করে দিতে। সেই সিদ্ধান্ত থেকে অসহায় পরিবারটিকে দু’টি গাভী ও দু’টি বাছুর সহায়তা হিসাবে দেওয়া হলো। আশা করি এগুলো লালনপালন করে তারা স্বাবলম্বী হতে পারবে।

    এছাড়া ছোট শিশু মরিয়মের মাকে বিধবা ভাতা দেওয়ারও ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। মহামারি করোনায় ২০২১ সালের ৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত বাবার লাশের পাশে বসে শিশু মরিয়মের আর্তনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় শিশু মরিয়ম তার বাবার লাশের পাশে বসে অনবরত কাঁদছেন।

     ওই সময় তার কাছে পরিবারের কেউ না থাকায় সে একাই বাবার লাশ পাহারা দিচ্ছিল। এরকম একটি ভিডিওর সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে মর্মান্তিক এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে ওই সময় প্রশাসন ও ব্যক্তিগতভাবে অনেকেই শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।


    পোরশা( নওগাঁ)প্রতিনিধি : 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728