Header Ads

ad728
  • Breaking News

    পোরশা ইউপি নির্বাচনে ছয়টি তেয় নৌকার জয়


    ৫ম ধাপে নওগাঁর পোরশা উপজেলায় ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রাথীর্রা নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৮টি কেন্দ্রে বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে রাতে বে-সরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়।  এই উপজেলা প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট একমাত্র নিতপুর ইউপি হয়।

    নিতপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এনামুল হক (নৌকা) ১২ হাজার ১২৮ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি (সতন্ত্র) সমর্থিত প্রার্থী সাদেকুল ইসলাম (আনারস) পেয়েছেন ৪ হাজার ৫৮৮ভোট। 

    তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফজলুল হক শাহ্ চৌধুরী (নৌকা) ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র)  মাহবুবুর রহমান শাহ্ চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৭৩৫ভোট। ছাওড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা) ৫ হাজার ২০৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭০৫ ভোট। 

    গাঙ্গুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী  আনিসুর রহমান (নৌকা) ৭ হাজার ১০৬ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোজাম্মেল হক মাস্টার (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৪৮১ভোট। ঘাটনগর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বজলুর রহমান (নৌকা) ৪ হাজার ৫০২ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  বিএনপি (সতন্ত্র) প্রার্থী আবুল কাশেম (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৮৮ভোট ও মশিদপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী  হারুন অর রশিদ (নৌকা) ৬ হাজার ৩৭০ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী(সতন্ত্র)  প্রার্থী শাহাজাহান আলী (চশমা) পেয়েছেন ৪ হাজার ৫৭৮ ভোট। অপরদিকে নির্বাচনে ৫৪জন সাধারন ও ১৮জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।



    পোরশা(নওগাঁ)প্রতিনিধি: 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728