Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাঁটা পড়ে এক নারীর মৃত্যু

     


    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


    ডেস্ক রিপোর্ট

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728