কাজীপুরে নগদ টাকাসহ দুই জুয়ারু গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজীপুরে নগদ টাকা সহ দুই জুয়ারুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাথাইলচাপড় গ্রামের মৃত শাহ জামালের পুত্র বিপ্লব (৪০) এবং চালিতাডাঙ্গা গ্রামের মৃত মোকছেদ তালুকদারের পুত্র ফজলুল হক ওরফে ফিলিপ্স (৪৫)।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কাজীপুর থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে নগদ এক হাজার ৯২০ টাকাসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গ্রেপ্তারকৃত দুই জুয়ারুর বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট
কোন মন্তব্য নেই