সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেতৃত্বদানে অযোগ্যতা ও অদক্ষতার অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবলীগ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরস ও সাধারণ সম্পদক আলহাজ মো. মাইনুল হোসেনের সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
এর আগে ৯ ফেব্রুয়ারি দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
গত ৭ জানুয়ারি একই অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে ওই সম্মেলনের প্রথম অধবিশেন শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনকি সম্পাদক এস, এম কামাল হোসন সম্মেলনে নতুন নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতার্কমীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখেয়ে মঞ্চের সামনে হইচই ও হট্টগোল শুরু করে দেন। এসময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদরে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর গত ১৫ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক নির্বাচিত হয়। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেও পুর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি।
ডেস্ক রিপোর্টঃ
কোন মন্তব্য নেই